- নৈতিক স্খলন প্রমাণিত ‘নারীকে অক্সিজেন দেয়া’ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- টেক্সটাইল মিলের সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস-বিটিএমএ সভাপতির সামনেই প্রধানমন্ত্রীর কমিটি গঠন-
- বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে চীনের পথে মালয়েশিয়া ছাড়লেন প্রধানমন্ত্রী
- বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ
- পাটোয়ারীর ওপর ডিম হামলা-মুখোমুখি-ছাত্রদল এনসিপি
- ধর্ষণকান্ডে ঢাকার পর চট্টগ্রাম উত্তাল-মব পাঁয়তারা রুখেছে পুলিশ
- তনু হত্যা মামলায় পাকড়াও সেনা কর্তা হাফিজুর
- সবার আগে বাংলাদেশ : সিলেটে তারেক রহমান
- শিলিগুড়ি আগরতলা গুয়াহাটিতে বাংলাদেশ মিশনে ভিসা সেবা বন্ধ
- ৮ম বারের মত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড- জিতল বাংলাদেশের বসুন্ধরা টিস্যু
- নির্বাচন ও গণভোট ফ্রি ফেয়ার হবে:সিইসি
- ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে-ভুক্তভোগীদের সন্তোষ
- বিভুদার শেষ লেখা ‘আত্মহনন’ !
- মেঘনা নদীতে মিলেছে সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জনের লাশ
- ফেব্রুয়ারিতেই ভোট নির্বাচিত সরকারের কোনো পদে আমি থাকব না:ইউনূস
- সাত ফেসবুক ইমো টেলিগ্রাম রিয়েল সার্ভিস প্রতারক ধরল ডিবি
- ‘মাত্র ৩ ফোটা পানি নিয়ে পরপারে মাইলস্টোনের মাহরিন’
- উত্তরা মাইলস্টোনে ৯ ঘণ্টা আটকার পর বেরুলেন দুই উপদেষ্টা
- উত্তরা মাইলস্টোনে মহাগ্যাঞ্জাম শিক্ষা-আইন উপদেষ্টা অবরুদ্ধ ৮ ঘন্টা-এখন পদত্যাগ চেয়ে আন্দোলন
- উত্তরায় মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে অবরুদ্ধ উপদেষ্টা প্রেসসচিব
- ইরানে আমেরিকার হামলায় ৩য় বিশ্বযুদ্ধের দামামা
- বিএনপি ক্ষমতা দখলের পাঁয়তারা করছে: এনসিপি
- ইশরাক কাহিনীতে ক্ষুদ্ধ বিএনপি-৩ উপদেষ্টার অব্যাহতি দাবি
- মাদক সেবনে গৃহকর্মী নির্যাতনে পরীমনির বিরুদ্ধে মামলা
- পরিমনি’র গানের সর্বাঙ্গে সেক্স আর…
- বিছানায় সাকিব পরিমনির হট কিস
- চোখের ভাষা প্রেম ভালবাসা বোঝার…
- মিরপুর বোটানিক্যাল গার্ডেন যেন পরকীয়া…
- হালের সেনসেশন সেক্সি নায়িকা পরীমনিকে…
- সেক্সবোম্ব আাঁচল’কে নিয়ে তোলপাড়
- কম সেক্সি নারীদের যৌন আকাংখা…
- সুন্দরী বিমানবালার সেক্সি ছবি তোলার…
- ছেলেদের টেক্কা দিল রেহেনা-পূজা জোরপূর্বক…
- নায়িকার শরীর নিয়ে নোংরা টানাটানি-সেক্স…
- বিশ্বের সবচেয়ে দামী পাথর চান-
- মেয়েদের ফুটবলে যথেচ্ছ যৌন নিগ্রহ-সমকামী…
- সাকিবকে মুশফিককে ফাঁদে ফেলতে সেক্সি…
- পরী মনির বিএমডব্লিউ গাড়ি-টাকার গাছ…
- বঙ্গ ললনার রোমাঞ্চ শাড়িতে শরীর…
- বাসর রাতে সাদা চাদরে বধুর…
- কলিকালের পাগলা বাবা ফকির বাবা…
- সাকিব অপু বিশ্বাস নাটকে ফেসবুকে…
- সাকিবের বউয়ের সেক্সি কালচার ফেসবুকে…
- মুশফিকের ‘বউ-ভাগ্য’ সেঞ্চুরি




স্বর্গ থেকে হয়তো পুলারের পাশে বসে কাউড্রে দেখলেন, ৫৫ বছর আগে তাঁরা যা পারেননি, সেটাই করে দেখালেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান। এই প্রথম টেস্টের তৃতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে এল ৩০০ রান। দলের দ্বিতীয় ইনিংসেও উদ্বোধনী জুটিতে ৩০০ রান এল এই প্রথম।
তামিম-ইমরুল মিলে যা খেলেছেন, তাতে আক্ষেপের সুযোগ নেই। তবে আজ ম্যাচ শেষে রেকর্ড বইটই ঘাঁটলে দুজনের একটু হলেও কষ্ট লাগবে এই ভেবে—আর মাত্র ১৭টি রানই তো দরকার ছিল। ইশ্, মাত্র ১৭ রান। কী হতো? টেস্ট ক্রিকেটের ১৩৮ বছরের ইতিহাস। খুলনা টেস্টটা যেমন ২ হাজার ১৫৯তম টেস্ট। উদ্বোধনী জুটি হয়েছে ৭ হাজার ৮৯৯ বার। পরিসংখ্যানের এত এত গিজগিজে ভিড়ে তামিম-ইমরুল সর্বকালের সেরা দশ ওপেনিং জুটির তালিকায় নাম লেখাতে পারতেন। মাত্র ১৭ রানের জন্য হলো না।
অবশ্য যা হয়েছে, সেটাও বা কম কীসে? উদ্বোধনী জুটির ইতিহাসে এই জুটির ঠাঁই এখন ১২ নম্বরে। পেছনে ফেলেছেন এমন একটা জুটিকে, যাঁদের ইতিহাসেরই সর্বকালের সেরা জুটি মানা হয়। গর্ডন গ্রিনিজ আর ডেসমন্ড হেইন্স। ১৯৯০ সালের অ্যান্টিগা টেস্টে ২৯৮ করেছিলেন এই দুজন। ২৯৮ রানের আরেকটি উদ্বোধনী জুটির রেকর্ডের অংশীদার ছিলেন এমন একজন তো প্রেসবক্সে বসেই তামিম-ইমরুলকে প্রশংসার বৃষ্টিতে ভেজালেন—আমির সোহেল।
একটি রেকর্ডে অবশ্য সর্বকালের সেরা দশ জুটির তালিকায় ঠিকই নাম উঠে গেল দুজনের। দলের দ্বিতীয় ইনিংসে যেকোনো উইকেট জুটিতে রান করার তালিকায় ঠিক দশ নম্বরে আছে ৩১২ রানের এই জুটি। ১৯৯১ ওয়েলিংটন টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের তৃতীয় আর দলের দ্বিতীয় ইনিংসে ৪৬৭ রানের জুটি গড়েছিলেন মার্টিন ক্রো আর অ্যান্ড্রু জোন্স। সেটি অবশ্য ছিল তৃতীয় উইকেটে।
আরেকটি তালিকায় এই জুটি উঠে এসেছেন সেরা পাঁচে! সাধারণত এই উপমহাদেশের উইকেটগুলো হয় রানপ্রসবা। ব্যাটসম্যানদের বন্ধু। ক্রিকেটের বড় বড় জুটিগুলোর ভেন্যুর দিকে তাকালেই তাই বেশির ভাগ ক্ষেত্রেই উঠে আসে উপমহাদেশেরই কোনো মাঠের নাম। সেই এশিয়ায় খেলা টেস্টে উদ্বোধনী জুটিতে ঠিক পাঁচে আছেন তামিম-ইমরুল। এশিয়ায় ৪০০ রানের উদ্বোধনী জুটিই আছে তিনটি। ৪১৫ রান নিয়ে সবার ওপরে নিল ম্যাকেঞ্জি আর গ্রায়েম স্মিথ। কোন দলের বিপক্ষে? বাংলাদেশ!
২০০৮ সালের সেই চট্টগ্রাম টেস্ট দেখার অভিজ্ঞতা বাংলাদেশের যে সমর্থকদের আছে, তাঁরাই খুব ভালো করে জানেন, কী এক অসহ্য যন্ত্রণা সহ্য করে দেখতে হয়েছিল ম্যাচটি। টস জিতে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনের দৃশ্যটা যেন ছিল লুপে আটকে পড়া ছোট্ট একটা ভিডিও। একপ্রান্ত থেকে বাংলাদেশের বোলাররা বল করে যাচ্ছেন, স্মিথ নয়তো ম্যাকেঞ্জি মেরেই চলেছেন।
রানের পর রান, উইকেটের দেখা নেই। সারাটা দিন!তামিম-ইমরুলরা সেই অভিজ্ঞতাটা ফিরিয়ে দিলেন। বুঝিয়ে দিলেন, সাদা পোশাকেও রঙিন স্বপ্ন দেখার দিন চলে এসেছে। আসছে দিন সমূহ উজ্জ্বল! প্লিজ ইমরুল, প্রতি ম্যাচে না হোক, মাঝে মধ্যেই তামিমকে বলবেন, ‘চল, রেকর্ড ভাঙি!’