জেতার পাল্লা ভারি মেসির ঠেকাতে মরিয়া স্পেন
আটকানোর উপায়’ খুঁজতে স্পেন যায় ইতালিয়ান কোচ ফাবিও কাপেলোর কাছে! কিন্তু সেও দিতে পারেনি সমাধান। সে উল্টো বলেছে মেসিকে আটকাতে চেষ্টা করলে সে নিজেই বল গোলে নেয়ার রাস্তা সতীর্থকে করে দেয়।
স্পোর্টস ডেস্ক : সারা বিশ্বে যখন মেসির বিশ্বকাপ জেতার পাল্লা ভারি তখন মেসিকেই ‘আটকানোর উপায়’ খুঁজতে গলদঘর্ম স্পেন। রীতিমত সব গবেষণা ব্যর্থ করে স্পেন যায় ইতালিয়ান কোচ ফাবিও কাপেলোর কাছে! কিন্তু সেও দিতে পারেনি সমাধান। সে উল্টো বলেছে মেসিকে আটকাতে চেষ্টা করলে সে নিজেই বল গোলে নেয়ার রাস্তা সতীর্থকে করে দেয়। ইংল্যান্ডের সঙ্গে খেলায় সেটা প্রমাণ দিয়েছে মেসি।
চোখধাঁধানো গোল করার পাশাপাশি নিখুঁত পাস কিংবা মাপা ক্রসে ম্যাচের যেকোনো মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টাইন জাদুকরকে কীভাবে আটকাবে স্পেন? ইতালিয়ান কোচ ফাবিও কাপেলো দিয়েছেন কিছু টোটকা।
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ২০ জুলাই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় ১টায় (এএম) শুরু মাঠের লড়াই।এবারই প্রথম বিশ্ব আসরের ফাইনালে লড়বে কোপা আমেরিকা ও ইউরোর বর্তমান দুই চ্যাম্পিয়ন।
শিরোপা ধরে রাখার অভিযানে গ্রুপ পর্বে দাপুটে ফুটবল খেলা আর্জেন্টিনা নকআউটে এসে ধুঁকতে থাকে। তবে প্রতিবারই কোনো না কোনো পথ বের করে, প্রত্যাবর্তনের গল্প লিখে এখন তারা ফাইনালে। তাদের এই পথচলার প্রধান কারিগর অধিনায়ক মেসি। যার কাঁধে ভর করে ২০২২ সালে কাতারে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল লাতিন আমেরিকার দলটি।
গতবারের মতো এবারও দুর্দান্ত ছন্দে আছেন মেসি। এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আটটি গোল করেছেন, চারটি অ্যাসিস্টও আছে নামের পাশে। গোল্ডেন বুট ও গোল্ডেন বলের লড়াইয়ে প্রবলভাবেই আছেন তিনি।ফাইনালে স্পেনের জন্য মেসিই সবচেয়ে বড় হুমকি। তাকে থামাতে হয়তো আলাদা করে পরিকল্পনা আঁটছেন স্প্যানিশদের কোচ লুইস দে লা ফুয়েন্তের। তবে মেসিকে আটকে রাখা কি এত সহজ?




