• মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬

বরিশালে অন্ডকোষ চেপে সন্ত্রাস-চেক ও দলিলে সই নিল সন্ত্রাসী


প্রকাশিত: ৩:০৫ এএম, ৬ জুলাই ২৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১১ বার

 

বরিশাল প্রতিনিধি : বরিশালে এক আবাসন প্রতিষ্ঠানের এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনার প্রধান অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে পুলিশ গ্রেপ্তার করেছে। ২০২৬ সালের ৫ জুলাই রোববার দুপুর আড়াইটার দিকে বরিশাল নগরীর সদর রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনাটি ঘটে গত ২৭ জুন। এ ঘটনার শিকার ভুক্তভোগী ব্যক্তি হলেন অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদার।

তিনি জানান, গত ২৭ জুন সন্ধ্যার পর পৌণে ৮টার দিকে নগরীর সদর রোডে অগ্রণী হাউজিংয়ের নিজস্ব কার্যালয়ে এই ঘটনা ঘটে।
তিনি সিসিটিভি ফুটেজের উদ্ধৃতি দিয়ে জানান, কার্যালয়ে ঢুকে লিটুসহ কয়েকজন যুবক তাকে অন্ডকোষ চেপে ধরে মারধর করে চেয়ার থেকে ফেলে দেয়। চেক ও টাকার জন্যে

লিটু কয়েক দফা তার অণ্ডকোষ চেপে ধরে শ্বাসরোধ করে মারার মতো পরিস্থিতি তৈরি করে। একপর্যায়ে জোরপূর্বক দুটি চেক ও দুটি স্ট্যাম্পে স্বাক্ষর ও সিল নেয়। একটি চেকে জোর করে ৭০ লাখ টাকা লেখানো হয় এবং অন্যটি ব্ল্যাংক বা খালি চেক হিসেবে নেওয়া হয়।

পরে সন্ত্রাসীরা চলে যাওয়ার পর ভুক্তভোগী আব্দুল আজিজ দ্রুত ব্যাংকে যোগাযোগ করে চেকগুলোর অর্থ উত্তোলন স্থগিত করেন। যার ফলে কোনো টাকা খোয়া যায়নি। লিটু বাহিনীর এই অন্ডকোষ সন্ত্রাসের বিষয়টি ফেসবুকে ভাইরাল পুলিশ লিটুকে গ্রেফতার করে। ভুক্তভোগী আব্দুল আজিজ এনিয়ে আদালতে একটি নালিশি মামলা দায়ের করেছেন।