• রোববার , ১৭ মে ২০২৬

হামের ছোবলে কাঁদছে বাংলাদেশ


প্রকাশিত: ১২:৩২ এএম, ১৬ মে ২৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬১ বার

 

উদ্বিগ্ন খোদ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১২ শিশুর মৃত্যু হয়েছে

মেডিকেল রিপোর্টার : হামে বেহাল সারাদেশের নিরীহ শিশুরা। হামের ছোবলে কাঁদছে বাংলাদেশ। উদ্বিগ্ন খোদ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে ৪৫১ শিশুর প্রাণ গেল হাম ও হামের উপসর্গে।

হাম রোগীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামের রোগীদের দেয়া হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতায় পেরে ওঠা যাচ্ছে না।

তিনি বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে পেরেছে। তবে টিকার সুফল পেতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে সক্ষমতা বাড়ানো হবে।উল্লেখ্য, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মাত্র ২ মাসেই দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট ৪৫১ জনের মৃত্যু হয়েছে।

সরেজমিনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে ৪৫১ শিশুর প্রাণ গেল হাম ও হামের উপসর্গে।সেই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১১১। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৯২।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৫ মে সকাল পর্যন্ত নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে। ১৫ মে পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জন। আর এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১।এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। আর হাসপাতাল হতে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ৩৬ হাজার ৫৫।