সততা ও দক্ষতার সমন্বয়ে রিহ্যাব গঠন করবে প্রগতিশীল পরিষদ: ড. আলী আফজাল
ড. আলী আফজাল দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেন, আমরা নির্বাচিত হলে সততা ও দক্ষতার সমন্বয়ে একটি ঐতিহাসিক রিহ্যাব গঠন করবো; যা আগে কেউ ভাবেনি। তিনি বলেন প্রগতিশীল পরিষদ রিহ্যাব এর ঘুনে ধরা খোলসটাই পাল্টে দেবে। তিনি বলেন, নির্বাচিত হলে প্রগতিশীল পরিষদ রিহ্যাব ভবন ছাড়াও বিহ্যাব বিশ্ববিদ্যালয় গঠনেরও প্রত্যয় ব্যক্ত করেন।
লাবণ্য চৌধুরী : সততা ও দক্ষতার সমন্বয়ে সদস্য ও ব্যবসা বান্ধব রিহ্যাব গঠনে আসন্ন নির্বাচনে প্রগতিশীল পরিষদ জমজমাট নির্বাচনী প্রচার চালিয়েছে গতকাল বুধবার হোটেল সোনারগাঁওয়ে। অনুষ্ঠানটি ছিল দেশের আবাসন মালিক ও তাদের পরিবারেরও মিলনমেলা। আগামী ১৮ এপ্রিল রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল পরিষদ জমজমাট নির্বাচনী প্রচার কার্যক্রমের সঙ্গে সোনারগাঁও হোটেলে সঙ্গীতানুষ্টানে শিল্পীরাও মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।
নির্বাচনে প্যানেল প্রধান প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. আলী আফজাল দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেন, আমরা নির্বাচিত হলে সততা ও দক্ষতার সমন্বয়ে একটি ঐতিহাসিক রিহ্যাব গঠন করবো; যা আগে কেউ ভাবেনি। তিনি বলেন প্রগতিশীল পরিষদ রিহ্যাব এর ঘুনে ধরা খোলসটাই পাল্টে দেবে। তিনি বলেন, নির্বাচিত হলে প্রগতিশীল পরিষদ রিহ্যাব ভবন ছাড়াও বিহ্যাব বিশ্ববিদ্যালয় গঠনেরও প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্টানে প্যানেল পরিচিতির নেতৃত্ব দেন দেশের খ্যাতনামা আবাসন ব্যবসায়ী কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবার ও গ্লোরিয়াস ল্যান্ডস এন্ড ডেভেলপমেন্টস লি: এর চেয়ারম্যান প্যানেল প্রধান প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. আলী আফজাল। তাকে সহযোগীতা করেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ পদপ্রার্থী শেখ শাদী, ভাইস প্রেসিডেন্ট-২ পদপ্রার্থী এ কে এম বরকাতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ পদপ্রার্থী এ এফ এম ওবায়দুল্লাহ ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) পদপ্রার্থী ড. মো. হারুন অর রশিদ, ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদপ্রার্থী মো. নূর উদ্দিন আহমেদ।নির্বাচনী প্রচারণায় পরিচালক পদে মনোনীতদের মধ্যে ছিলেন ডা. এন জোহা, মোঃ গোলাম কিবরিয়া মজুমদার, মোহাম্মদ জসিম উদ্দিন, আবুল বারাকাত বাবুল, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী, ডা. এ এম কামাল উদ্দিন, মোহাম্মদ বেলাল হোসেন, প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল, এ. জেড. এম কামরুদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমান রহমান, মোঃ খাজা নাজিবুল্লাহ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, মোঃ সুলতান মাহমুদ, মুহাম্মদ লাবিব বিল্লাহ্, মোঃ মোসলেহ ইদ্দিন, মোঃ হামিদুর রহমান, ফখরুল ইসলাম, এমদাদুল হোসেন সোহেল, ইঞ্জি. সৈয়দ শামীম আজিজ, এ. কে. এম কামরুল আহসান, সারিস্তে বিনতে নুর ও মাইনুল হাসান।
ইশতেহারের মূল প্রতিশ্রুতি
আবাসন খাতে বিদ্যমান সব ধরনের প্রশাসনিক ও নীতিগত জটিলতা দূর করে একটি সুসংগঠিত, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। রাজউক, গৃহায়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বৃদ্ধি করে একটি স্বচ্ছ, সুসংগঠিত ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। Read More :




