• শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬

সাকিবকে দলে না রাখার খেসারত-ফের হারলো কেকেআর বাহিনী


প্রকাশিত: ২:১৬ এএম, ১ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১৪ বার

সাইফুল বারী মাসুম 2  :   সাকিবকে দলে না রাখার  খেসারত-ফের হারলো কেকেআর বাহিনী  । আজ সাকিববিহীন যারা খেলেছে তাঁরা রানে বন্যা বইয়ে দিয়েছে কেকেআরের বিরুদ্ধে। অথচ সাকিব দলে থাকলে এর চেয়ে কম রান দিত। আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে সাকিববিহীন কলকাতা নাইট রাইডার্স ২৭ রানের ব্যবধানে হেরেছে।শনিবার দিল্লির মাঠ ফিরোজ শাহ কোটলায় টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর।

2ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে কারুন নায়ের, বিলিংস এবং ব্রাথওয়েটের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে দিল্লি। নায়ের ৫০ বলে ৬৮, বিলিংস ৩৪ বলে ৫৪ এবং ব্রাথওয়েট মাত্র ১১ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

কলকাতার উমেশ যাদব এবং আন্দ্রে রাসেল উভয়েই ৩টি করে উইকেট লাভ করেন।১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রবিন উথাপ্পা ছাড়া আর কেউ দিল্লির বোলারদের মোকাবেলা করতে পারেননি। ৯ বল বাকি থাকতেই ১৫৯ রানে অলআউট হয় গম্ভীর বাহিনী। উথাপ্পা ৭২ রান করেন।

দিল্লির পক্ষে জহির খান ও ব্রাথওয়েট ৩টি করে এবং মরিস ও মিশ্রা ১টি করে উইকেট লাভ করেন। সাকিবের বদলে খেলতে নামা জেসন হোল্ডার বল এবং ব্যাট কোনোটাতেই ভালো করতে পারেননি।

৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। এবং ব্যাট হতে প্রথম বলে আউট হন।

৭ ম্যাচে কলকাতার এটি তৃতীয় হার। গত ম্যাচেও মুম্বাইয়ের কাছে হেরেছিল কলকাতা। আর এবারের আইপিএলে প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচ থেকেই দলে জায়গা পান সাকিব। টানা চার ম্যাচ জয়ের মুখ দেখে দলটি।