• শুক্রবার , ২৪ জুলাই ২০২৬

বাংলাদেশে ‘আনসার আল ইসলামের’ কার্যক্রম নিষিদ্ধ


প্রকাশিত: ৮:০৫ পিএম, ৫ মার্চ ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৮২ বার

স্টাফ রিপোর্টার  : সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে ‘আনসার আল ইসলামের’কার্যক্রম নিষিদ্ধ করা 11হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তার বিভাগের এক  প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞার কথা  জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসার আল ইসলাম নামের জঙ্গি দল/সংগঠন ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থি।

সংগঠনটির কার্যক্রম জন নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হল।এ নিয়ে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাত সংগঠনকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে।

২০০৩ সালে ১৫ মে শাহাদৎ-ই-আল-হিকমা, ২০০৫ সালের সেপ্টেম্বরে হরকাতুল জিহাদ বাংলাদেশ, ২০০৬ সালে ২২ জানুয়ারি জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), ২০০৯ সালের ২২ অক্টোবর হিজবুত তাহরী ও ২০১৫ সালের ১৫ মে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) নিষিদ্ধ ঘোষণা করা হয়।