• বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬

বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে


প্রকাশিত: ২:৩৩ এএম, ২৪ নভেম্বর ২২ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৬৭ বার


ডেস্ক রিপোর্টার : যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছে। বন্দুক হামলার পর চেসাপিক শহরের ওয়ালমার্ট স্টোরের বাইরের দৃশ্য ছিল রহস্যজনক নিরবতাময়! পুলিশ বলেছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিকের একটি ওয়ালমার্ট সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিবর্ষণে অন্তত সাতজন জন নিহত হয়েছে বলে তারা খবর পেয়েছেন। সেখানে পুলিশের একটি টিম কাজ করছে।

 এ ঘটনার বিস্তারিত খবর এখনো আসছে। তবে যেটুকু জানা যাচ্ছে, চেসাপিকের এই ওয়ালমার্ট সুপারস্টোরের একজন ম্যানেজার তার নিজের সহকর্মীদের ওপর গুলি চালিয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই সন্দেহভাজন বন্দুকধারী স্টাফ রুমে তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি করছিল।পুলিশ বলছে, বন্দুকধারী পরে আত্মহত্যা করে। ঘটনাস্থলে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ওয়ালমার্ট বলেছে, এ ঘটনায় তারা স্তম্ভিত।