• সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের ফের মসজিদে আত্মঘাতী বোমা-হামলায় অন্তত ২৫ জন নিহত


প্রকাশিত: ১:৪৯ এএম, ১৭ সেপ্টেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৮ বার

 

আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন PAKISTAN-UNREST-NORTHWEST-COURTনিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। শুক্রবার বিকালে আফগান সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত উপজাতীয় অঞ্চল মোহমান্দের পায়ি খান গ্রামে এই হামলা চালানো হয়।

3মোহমান্দ এজেন্সির উপ-প্রশাসক নাভিদ আকবর বলেন, বিস্ফোরণে মসজিদের একটি অংশ ও বারান্দা ধসে মুসল্লিদের উপর পড়ে। মসজিদ ভবনের ধ্বংসস্তুপ থেকে আমরা এখনও 4মৃতদেহ ও আহতদের উদ্ধার করছি। আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদে মুসল্লিদের ভিড়ের মধ্যেই ছিল। সে ‘আল্লাহ হু আকবর’ বলে চিৎকার করার পরপরই বড় ধরনের বিস্ফোরণ ঘটে।”

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।