• শনিবার , ২৫ এপ্রিল ২০২৬

পরকীয়া সন্দেহ? ঘুমন্ত স্বামীকে শীলপাটা দিয়ে থেতলে খুন করল স্ত্রী


প্রকাশিত: ৭:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪৩ বার

pp
স্টাফ রিপোর্টার  :  রাজধানীর মালিবাগে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্বামীকে শীল-পাটা দিয়ে থেতলে স্বামীকে খুন করেছেন এক স্ত্রী।ঘটনার নেপথ্যে স্ত্রীর পরকীয়া’র কাহিনীর সন্ধান করছে পুলিশ। বুধবার সকালের ওই ঘটনায় দুপুরে ঘাতক স্ত্রী মোসুমী ইসলাম নাহারকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম অহিদুল ইসলাম চৌধুরী স্বপন (৬০)। তার কান ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শাহজাহানপুর থানার ওসি (তদন্ত) মাহমুদ হাসান জানান, ১৬৩ মালিবাগ বাজার রোডের নিজস্ব বাসার ৫ তলায় থাকতেন ওই পরিবার। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল।

স্ত্রীর অভিযোগ মতে, তার স্বামী কাজকর্ম করেন না। বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকেন। তাদের মধ্যে বেশিরভাগ সময় ঝগড়া হত। বুধবার সকালে ঘুমন্ত অবস্থায় তার স্বামীকে শীল-পাটা দিয়ে আঘাত করেন স্ত্রী মৌসুমী। এতে মারা যায় তার স্বামী।  এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।