দেশে হাই এ্যালার্ট জারি-এটা নিয়ে কাজ করছি: সিটিটিসি
গ্রেফতার হওয়া এক উগ্রবাদী সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে উচ্চ সতর্কতা জারি
বিশেষ প্রতিনিধি : জাতীয় সংসদ ভবন, শাহবাগ চত্বরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI), ধর্মীয় উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্যরা। সম্প্রতি গ্রেফতার হওয়া এক উগ্রবাদী সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এই শঙ্কার কথা জানানো হয়।
এদিকে সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হওয়ার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে, সেই তথ্য আনুষ্ঠানিকভাবে পাওয়ার কথা জানালেন সিটিটিসির যুগ্ম-কমিশনার মুনশী শাহাবুদ্দীন।তিনি বলেন, আমরা এই তথ্যটা পেয়েছি এবং সিটিটিসি সাইবার ইন্টেলিজেন্স এটা নিয়ে কাজ করছি।তবে সুনির্দিষ্ট করে কোন সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেছেন, গ্রেফতার নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ ওরফে সামী ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদ এই হুমকির নায়ক। এই জঙ্গি নেতা নিয়মিত যোগাযোগ রাখছিলেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত দুই সদস্যের সঙ্গে। তাদের এই যোগসাজশের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল স্থানে নাশকতা চালানো।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, উগ্রবাদীরা জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগ চত্বরের মতো স্থানে বোমা বিস্ফোরণ বা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তাদের থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য এই চক্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
এই হুমকির পরিপ্রেক্ষিতে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বৃদ্ধি এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনার অনুলিপি র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার, সব রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে জনসমাগমস্থলে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
জঙ্গি হামলার শংকা নিয়ে যা বলল সিটিটিসি-
সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হওয়ার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে, সেই তথ্য আনুষ্ঠানিকভাবে পাওয়ার কথা জানালেন সিটিটিসির যুগ্ম-কমিশনার মুনশী শাহাবুদ্দীন।তিনি বলেন, আমরা এই তথ্যটা পেয়েছি এবং সিটিটিসি সাইবার ইন্টেলিজেন্স এটা নিয়ে কাজ করছি।
তবে সুনির্দিষ্ট করে কোন সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ডিএমপির জঙ্গী দমনের জন্য গঠিত এই বিশেষায়িত ইউনিটের প্রধান।তবে শঙ্কার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেছেন, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারব।
নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।বৃহস্পতিবার বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় ‘নিরাপত্তা জোরদারের’ নির্দেশনা দেওয়া হয়েছে।পুলিশ সদর দপ্তরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি, তবে সম্প্রতি সংগঠনটির ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে।
‘নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত’ বার্তায় বলা হয়েছে, গ্রেপ্তার ইসতিয়াকের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নজরদারি বৃদ্ধি করতে পুলিশ সদর দপ্তর যে নির্দেশনা দিয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে সিটিটিসি প্রধানের কাছে।
এর জবাবে তিনি বলেন, “এটাতো আমাদের সিকিউরিটি প্ল্যানিং, এটা আমার মনে হয় আপনাদের কাছে বলার বিষয় না। আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী, যে স্থানগুলোর তথ্য এসেছে, আমরা এ বিষয়ে কাজ করব।”যারা হামলার পরিকল্পনা করছে, তাদের শনাক্ত করা গেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, “এটা নিয়ে আমরা কাজ করছি সুতরাং আমার মনে হয় এখন মন্তব্য করার সময় আসেনি।”




