• বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬

ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে বরখাস্ত


প্রকাশিত: ৮:৪০ পিএম, ১৩ মার্চ ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৭৪ বার

ATILL--www.jatirkhantha.com.bd
ডেস্ক রিপোর্টার :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেছেন। সিআইএ পরিচালক মাইক পম্পেওকে টিলারসনের স্থলাভিষিক্ত করেছেন ট্রাম্প।এর মধ্য দিয়ে ট্রাম্প ও টিলারসনের মধ্যে মতবিরোধ তুঙ্গে রয়েছে মর্মে যে প্রচার ছিল তা-ই সত্য হলো।বরখাস্ত করার পর ট্রাম্প এক টুইটারে রেক্স টিলারসনকে তার অধীনে কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেইসঙ্গে নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া মাইক পম্পেও চৎমকার ও সুচারুভাবে তার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। এক্সন মবিল কোম্পানির সাবেক সিইও টিলারসন মাত্র এক বছরের কিছু বেশি সময় ট্রাম্পের অধীনে দায়িত্ব পালন করতে সক্ষম হন। বহু বিষয়েই ট্রাম্পের সঙ্গে তার স্পষ্ট মতবিরোধ ছিল। আর সিআইএর নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন জিনা হাসপেল। সিআইএর ইতিহাসে তিনিই প্রথম নারী পরিচালক।