• সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬

‘ক্যানসারে আক্রান্ত প্রধান বিচারপতি’


প্রকাশিত: ২:৪২ পিএম, ৩ অক্টোবর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২৫ বার

বিশেষ প্রতিনিধি  :  প্রধান বিচারপতি এসকে সিনহা ক্যানসারসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
aaaমঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, এসব রোগে অসুস্থ্ হওয়ার কারণে  তিনি এক মাসের ছুটিতে গেছেন।
এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও এ দিন এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি ক্যানসারে আক্রান্ত। এ জন্য তিনি ছুটিতে যেতেই পারেন।

উল্লেখ্য, অসুস্থতা দেখিয়ে সোমবার এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এসকে সিনহা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পর রাতে জ্যেষ্ঠ বিচারপত্রি আব্দুল ওয়াহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়।