• সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬

তারেককে ফেরাতে সময় লাগবে ডিকসন


প্রকাশিত: ২:৪১ পিএম, ২৭ মার্চ ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৫৫ বার

স্টাফ রিপোর্টার : তারেক রহমানকে ফেরত দেওয়া অনেক দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নব নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন। আজ সকালে আইনমন্ত্রীর সাথে তার বাসভবনে দেখা করার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।এসময় তিনি আরো বলেন, তারেক রহমান কীসের ভিত্তিতে তার দেশে অবস্থান করছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন লন্ডনের সাথে। তবে আইনি প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ হওয়ায় সময় সাপেক্ষ ব্যাপার হবে।অন্যদিকে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের আদালতে সাজাপ্রাপ্ত অপরাধিরা যুক্তরাজ্যে থাকলে দুদেশের সম্পর্কের মধ্যে বাধা তৈরি করতে পারে।