• সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬

গডমাদারের তান্ডব বিয়েবাড়িতে-


প্রকাশিত: ৫:২৬ পিএম, ১৭ নভেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৬৭ বার

 
এনডিটিভি অবলম্বনে মীরা নায়ার : ভারতে এক বিয়ে বাড়িতে নৃত্যের তালে তালে স্বঘোষিত গডমাদারের চালানো গুলিতে 09মারা পড়ল বরের চাচি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।হারিয়ানা রাজ্যের কারনাল শহরে গত মঙ্গলবার এক বিয়ে বাড়িতে এই ঘটনা ঘটে।

ওই বিয়ে অনুষ্ঠানের একটি ভিডিও চিত্রে দেখা স্বাধ্বী দেবা ঠাকুর নামে ওই ভণ্ড তান্দ্রিক নাচের তালে তালে হাসতে হাসতে গুলি করছে।তার সঙ্গে দুই সহযোগীও গুলি চালাচ্ছে।বিয়ে অনুষ্ঠানের এক অতিথি জানান, এসময় ওই তান্দ্রিক ডিজেকে গান বাজাতে বলেন।

এ সময় তাদের এ তাণ্ডবনৃত্য থামাতে হাতজোড় করে বর-কনে অনুরোধ করলেও তারা তা কানে নেন নি। এক পর্যায়ে বরের চাচি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তান্দ্রিক তার দলবল নিয়ে চম্পট দেয়।পুলিশ এ ব্যপারে একটি হত্যা মামলা নিয়েছে এবং ওই ভণ্ড তান্ত্রিক ও তার সহযোগীদের খুঁজছে।