• মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬

হঠাৎ নির্বাচনের ঘোষণা মুহিতের?


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ৪ সেপ্টেম্বর ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার

স্টাফ রিপোর্টার :  আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী MA-Muhit.www.jatirkhantha.cim.bdআবুল মাল আবদুল মুহিত।  সোমবার ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে।

এখন নির্বাচন কমিশনের হাতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার কাজ ছাড়া আর কোনো কাজ নেই। তারা এখন নির্বাচনের কাজ করবে। আশা করছি, বিএনপি এই নির্বাচনে অংশ নেবে। বিএনপিকে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। আবুল মাল আবদুল মুহিত আজ সকালে কার্যালয়ে এলে কর্মকর্তারা তাকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনিও সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশবাসীকে শুভেচ্ছা জানান।