• শনিবার , ২৭ জুন ২০২৬

তারেক রহমানের মহা-জাদুর প্ল্যান ফাঁস


প্রকাশিত: ১২:৩৭ এএম, ২৭ জুন ২৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

 

প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেছেন, বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি রাষ্ট্রীয় সফরকালে ওই ফ্লাইটের বাংলাদেশী যাত্রীদেরও নিজে সেলফি তুলে দিয়ে সবার মন জয় করে ফেলেছেন

শফিক রহমান : অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের মহা জাদুর প্ল্যান ফাঁস হয়ে গেছে বাংলাদেশ বিমানে! মালয়েশিয়া ও চায়নার প্রধানমন্ত্রীসহ দুই দেশের জনগনকে জাদু করে দেশে ফেরার পথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশীদেরও জাদু করে ফেলেছেন। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেছেন, বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি রাষ্ট্রীয় সফরকালে ওই ফ্লাইটের বাংলাদেশী যাত্রীদেরও নিজে সেলফি তুলে দিয়ে সবার মন জয় করে ফেলেছেন।

অবস্থা এমন ছিল যে, তিনি নিজে বাংলাদেশীদের সেলফি তুলে দিতে দিতে প্রায় ১৫ মিনিটর বেশী সময় ব্যয় করেছেন। যা এ যাবতকালে স্বাধীনতার ৫০ বছরে কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান করেননি। আর এতেই তারেক রহমান এর মহা জাদুর প্ল্যান ফাঁস হয়ে গেছে। প্রমাণ হয়েছে তিনি দেশকে ও দেশের মানুষকে ভালবাসেন। সবার আগে বাংলাদেশ তাঁর শ্লোগান তাঁরই প্রজ্ঞা ও বিচক্ষণতা প্রতিফলিত হয়েছে।

সম্প্রতি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওদিকে চীন সফরে দুই দেশের মধ্যে তিনটি বিনিয়োগ চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশেষ করে বহুল আলোচিত তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি ব্রহ্মপুত্র নদের হাইড্রোলজিক্যাল তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা ও চুক্তি সম্পন্ন হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই দিনের সফরের চুম্বক অংশ নিয়ে বিশেষ একটি ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।ভিডিওটির আবহসঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের গান ‘মহাজাদু’, যা সম্প্রতি কোক স্টুডিও বাংলার মারফতে তুমুল জনপ্রিয় হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তমের (তাজিকিস্তান) কণ্ঠে। বাউল সাধক দুরবীন শাহের শিষ্য গীতিকবি খোয়াজ মিয়ার লেখা এ গানটি বাংলার বাউল ঐতিহ্য ও ফারসি কবিতার ফিউশনে তৈরি করা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টার দিকে আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রকাশের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ১০ লাখের বেশি বার দেখা হয়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক শোরগোল তুলেছে।

২ মিনিট ৪০ সেকেন্ডের এ ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, গার্ড অফ অনার, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির দৃশ্য তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওতে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানটি গানটি বাজতে শোনা যায়। মাঝখানে দুই নেতার বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ মোমেন্ট ফ্রেমবন্দি হয়।ভিডিওর একটি অংশে আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট বলতে দেখা যায়– বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানে দুই দেশ যৌথভাবে কাজ করবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, রোহিঙ্গা ইস্যুতে তার এই বক্তব্য প্রদর্শনের সময়ও ভিডিওতে বাজতে থাকে ‘লাগাইয়া পিরিতির ডুরি, আলগা থাকি টানে রে’ পঙক্তি বাজতে থাকে, যা অনেকের নজর কাড়ে। ‘মহাজাদু’ গানটি যেমন প্রেম আর অনুভূতি প্রকাশের গণ্ডি পেরিয়ে যায় অবলীলায়, তেমনি ভিডিওটিতে দুই দেশের সম্পর্কের উষ্ণতা এবং দুই প্রধানমন্ত্রীর বন্ধুতার নতুন দৃষ্টান্ত উপস্থাপিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের চার মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে সোমবার তিনদিনের সফরে চীনে পৌঁছেছেন তিনি।