• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘সম্পত্তির লোভে এরিককে চান কাদের’


প্রকাশিত: ৮:১১ পিএম, ২২ নভেম্বর ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২২৮ বার

স্টাফ রিপোর্টার : শুধুমাত্র সম্পত্তির লোভে এরিককে চান কাদের। ট্রাস্টের সম্পত্তির জন্যই এরিকের দায়িত্ব নিতে চাইছেন তার চাচা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এ দাবি করেছেন এরিখের মা এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা ইসলাম। শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।তিনি বলেন, আমি এরিককে চাই সেটা গুরুত্বপূর্ণ ইস্যু না। তারা এরিখকে চায়।

এরিখ মানেই হচ্ছে এরিখের ট্রাষ্ট। তারা নাকি প্রতি মাসে মাসে এরিখকে দিয়ে সিগনেচার করিয়ে রাখতো। কোনো একটা রেস্টুরেন্টেই বিল এসেছে ৫৪ হাজার টাকা। আমার ছেলে ৫৪ লাখ টাকার খাবার খেলে তার ৩০ কেজি ওজন কীভাবে কমলো।এরআগে গত কয়েকদিন ধরে এরশাদপুত্র এরিককে নিয়ে এরশাদের সাবেক স্ত্রী বিদিশার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মধ্যে দ্বন্দ্ব চলছে। ছেলে এরিখের সঙ্গে কর্মচারীদের দুর্ব্যবহারের খবর পেয়ে গত ১৪ নভেম্বর সন্ধ্যায় প্রেসিডেন্ট পার্কে যান বিদেশে। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

সংবাদ সম্মেলনে বিদিশা বলেন, আমি আমার ঠিকানা পরিবর্তন করার জন্য এখানে আসিনি। আমি জোর করেও আসিনি। এখানে অনেক সিকিউরিটি আছে। তারা নিজেরাই আমাকে এখানে নিয়ে এসেছে।তিনি বলেন, তারা এখন আছে ট্রাস্ট নিয়ে, প্রেসিডেন্ট পার্ক নিয়ে, এরিকের ঠিকানা নিয়ে। আমি ঠিকানার জন্য আসিনি। গুলশানে আমার দুটো বাড়ি। লন্ডন, আমেরিকায় আমার বাড়ি আছে। আর তো কোনো প্রয়োজন নেই। আর আমার জীবনই তো শেষ। আমার বাচ্চাটাকে কে দেখবে? তিনি বলেন, আমি এসে দেখি আমার ছেলেটা ক্ষুধায় কাঁদছিলো। বাসায় কোনো স্টাফ ছিলো না।

এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বিদিশা বলেন, আমি আমার সন্তানকে চাই। আমি মা হিসেবে শুধুমাত্র আমার সন্তানকে চাই। আমি ১৪ বছর সন্তানের জন্য প্রার্থনা করেছি, কেঁদেছি। যতদিন ওর বাবা বেঁচে ছিলেন আমার চিন্তা করতে হয়নি। তিনি ওকে চোখের আড়াল হতে দেননি। তিনি মারা যাবার পর ওর চাচা আমার সঙ্গে এরিককে যোগাযোগ করতে দেননি। তিনি বলেন, ড্রাইভার পর্যন্ত তার গায়ে হাত তুলেছেন।এখন এরিখকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান বিদিশা। এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।

চাচার লোভ আমার সম্পত্তির ওপর-

আমার সম্পত্তির ওপর আমার চাচা জিএম কাদের সাহেবের লোভ আছে বলে মন্তব্য করেছেন প্রয়াত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ।সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি বলেছেন আপনাকে বন্দি করে রাখা হয়েছে। ঠিক কী কারণে আপনাকে বন্দি করে রাখা হয়েছে বলে মনে করছেন? উত্তরে এরিক বলেন, আসলে আমার সম্পত্তির ওপর চাচা জিএম কাদেরের লোভ আছে। তাই এমনটি করে রাখা হয়েছে।

প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাইরে যেতে পারছি না। ভয় পাচ্ছি যে, বের হলে পরে আর বাসায় ঢুকতে পারবো কি না।বাসায় মা বিদিশার আসার ব্যাপারে এরিক বলেন, আমার মাকে তো আমিই ডেকে এনেছি। তিনি নিজে আসেননি। উনি (জিএম কাদের) বলেছেন, ‘বল প্রয়োগ করে মা এসেছে। কিন্তু সেটা ভিত্তিহীন অভিযোগ। একেবারেই সত্য না। মা নাকি আর্মস (অস্ত্র) নিয়ে এসেছে। এটা মিথ্যা। আর্মস থাকলে তো পুলিশ মাকে এখানে ঢুকতে দিত না।

আমি মাকে ফোন করেছিলাম। বলেছিলাম, আমার অসুবিধা হচ্ছে। ঠিকমতো খাওয়া-দাওয়া পাচ্ছিনা। আমাকে অবহেলা করা হচ্ছে। সেজন্যই মাকে আসতে বলেছিলাম। তাই মা এসেছে।এরিক আরও বলেন, বাবা (এরশাদ) মৃত্যুর আগে আমাকে বলে গেছেন, ‘মাকে কোনো কষ্ট দিও না। মায়ের পায়ের নিচে বেহেশত। রাজনৈতিক কারণে তোমার মাকে আমি অনেক কষ্ট দিয়েছি। তুমি আর দিও না।’