• রোববার , ৩১ মে ২০২৬

ডোনাল্ড ট্রাম্প হয়ে গেলো সাদা- মহিষ-চাকরী গেল কিউরেটরের


প্রকাশিত: ৯:৪৪ পিএম, ৩১ মে ২৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩৬ বার

 

‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানির পশুর হাটে মহিষটি ব্যাপক সাড়া ফেলে। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি প্রভাবশালী আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। পরে মহিষটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার।

 

স্টাফ রিপোর্টার : অবশেষে অদৃশ্য কারিশমায় ডোনাল্ড ট্রাম্প হয়ে গেলো সাদা-মহিষ-চাকরী গেল কিউরেটরের। জাতীয় চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ইস্যুতে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৩০ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিসিএস (পশুপালন) ক্যাডারের কর্মকর্তা ও জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তবে প্রজ্ঞাপনে অভিযোগের প্রকৃতি উল্লেখ করা হয়নি।

সম্প্রতি জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষটির পরিচিতি ফলকে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরে সরকারের উচ্চপর্যায় পর্যন্ত গড়ায়। শুধু বানান ভুল নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি মহিষের নাম সরকারি প্রতিষ্ঠানের প্রদর্শনী বোর্ডে বহাল রাখা নিয়েও আপত্তি ওঠে। এ দুটি বিষয় মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে। পরে ফলক পরিবর্তন করে মহিষটির নাম ‘সাদা মহিষ’ হিসেবে প্রদর্শন করা শুরু হয়।

উল্লেখ্য,ঈদুল আজহার পশুর হাটে প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল গোলাপি-সাদা রঙের অ্যালবিনো মহিষটি নজর কাড়ে। মহিষটির মাথার সামনের সোনালি চুল এবং শারীরিক বৈশিষ্ট্যের কারণে খামারিরা এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। কোরবানির পশুর হাটে মহিষটি ব্যাপক সাড়া ফেলে। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি প্রভাবশালী আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। পরে মহিষটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার। ক্রেতাকে অর্থ পরিশোধ করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।