• বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬

নেতানিয়াহু চিৎপটাং-ইজরায়েলে ক্ষমতার গণেশ উল্টালো


প্রকাশিত: ৪:২৮ এএম, ২৯ অক্টোবর ২৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩ বার

সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন মূল ইহুদি বিরোধী জোট (৪৮ আসন) এবং রেকর্ড ১৯টি আসন পাওয়া ফিলিস্তিনি/আরব দলগুলো হাত মেলাচ্ছে।
শফিক রহমান : পতন ঘটছে নেতানিয়াহু সাম্রাজ্যের? ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে নজিরবিহীন ধাক্কা খেলেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সর্বশেষ অফিশিয়াল পরিসংখ্যান ও আল জাজিরার লাইভ আপডেট অনুযায়ী, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন তো দূরে থাক, নেতানিয়াহুর ডানপন্থী জোট মাত্র ৫৩ আসনেই থমকে গেছে!
বিরোধীদের মাস্টারস্ট্রোক:
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে এবার একজোট হচ্ছে বিরোধীরা। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন মূল ইহুদি বিরোধী জোট (৪৮ আসন) এবং রেকর্ড ১৯টি আসন পাওয়া ফিলিস্তিনি/আরব দলগুলো হাত মেলাচ্ছে।
এই দুই পক্ষ এক হলে তাদের মোট আসন সংখ্যা দাঁড়ায় ৬৭, যা সরকার গঠনের ম্যাজিক ফিগারের চেয়েও অনেক বেশি।
ডেমোক্র্যাট পার্টির নেতা ইয়ার গোলান ইতিমধ্যেই আরব দল ‘রা’আম’-কে সাথে নিয়ে নেতানিয়াহু-বিরোধী নতুন সরকার গঠনের প্রকাশ্য ইঙ্গিত দিয়েছেন।
দীর্ঘদিনের যুদ্ধাবস্থা এবং কট্টর ডানপন্থীদের সাথে জোট করার বিরুদ্ধে ইসরায়েলি ভোটারদের চরম ক্ষোভের কারণেই এই ঐতিহাসিক পটপরিবর্তন ঘটতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
একক বৃহত্তম দল হলেও জোটের সমীকরণে নেতানিয়াহু এখন পুরোপুরি কোণঠাসা। বিরোধীরা সফলভাবে জোট চূড়ান্ত করলেই অবসান ঘটতে যাচ্ছে নেতানিয়াহু যুগের!
👉 ইসরায়েলের এই ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন নিয়ে আপনার মতামত কী? কমেন্টে জানান।
#IsraelElection2026 #NetanyahuChitpotang #MiddleEastUpdate #BreakingNews