সমীর-কুলসুমে নয়া কৃষক লীগ
বিশেষ প্রতিনিধি : সমীর-কুলসুমের নেতৃত্বে নয়া কৃষক লীগ যাত্রা শুরু করল আজ থেকে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন সভাপতি হয়েছেন সমীর চন্দ্র আর সাধারণ সম্পাদক করা হয়েছে উম্মে কুলসুমকে। বুধবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। কৃষক লীগের নতুন সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র আগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।
দীর্ঘ আট বছর পর কৃষক লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল। বেলা ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে দ্বিতীয় অধিবেশনে নির্বাচিত করা হয় সংগঠনটির আগামী তিন বছরের নেতৃত্ব। দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থরক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হয় সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই। তিন বছর কমিটির মেয়াদ থাকলেও চলেছে প্রায় আট বছর। শুধু কেন্দ্রীয় কমিটি নয়, জেলা পর্যায়ের কমিটিগুলোও বিভিন্ন কারণে ঝিমিয়ে পড়ে। তবে সম্মেলনের তারিখ ঘোষণার পর প্রাণচাঞ্চল্য ফিরে আসে সংগঠনটিতে।
জানা গেছে, কৃষিবিদ সমীর চন্দ্র শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী। ১৯৮৩ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় ১৯৮৭ সালে তিনি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।১৯৯১ সালে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের আজীবন সদস্য হন এবং ১৯৯২ সালে পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হন এবং কৃষিবিদ ইনস্টিটিটের আজীবন সদস্যপদ লাভ করেন।
কে এই সমীর-
১৯৯৭ সালে তিনি বিপুল ভোটের ব্যাবধানে কৃষিবিদ ইনষ্টিউট ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন এবং বাংলাদেশ কৃষক লীগের কৃষি উপকরণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।২০০২ সালে তিনি কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং কৃষিবিদ ইনষ্টিটিউটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। রাজনৈতিক এবং সাংগঠনিক সফলতার ধারাবাহিকতায় কৃষিবিদ সমীর চন্দ ২০১২ সালে (আগের কমিটির) কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং কৃষিবিদ ইনষ্টিটিউটের পর পর দুই বার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কে এই উম্মে কুলসুম-
উম্মে কুলসুম স্মৃতি ১৯৬৩ সালের ১ জুন গাইবন্ধায় জন্মগ্রহণ করেন। তিনি দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাইবান্ধা -৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পেশায় আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি কৃষক লীগের গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থরক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হয় সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই। তিন বছর কমিটির মেয়াদ থাকলেও চলেছে প্রায় আট বছর।



