• মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬

রহস্যজনক অপহৃত আমিনুর গোয়েন্দা জালে-


প্রকাশিত: ১:২৪ পিএম, ২৩ ডিসেম্বর ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪০ বার

স্টাফ রিপোর্টার :  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম kallan party-www.jatirkhantha.com.bdআমিনুর রহমানকে গুলশান থানা এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত ২৭ আগস্ট থেকে প্রায় চার মাস ধরে ‘নিখোঁজ’ আমিনুরকে শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ গ্রেফতার করে। শনিবার সকালে জাতিরকন্ঠকে এ তথ্য নিশ্চিত করেন ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার শাহজাহান সাজু।

তিনি জানান, আমিনুর রহমানকে গুলশান থানায় ২০১৫ সালের ফেব্র“য়ারি দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নম্বর-২৫। এদিকে আমিনুর রহমানের ভাই এম এম মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, তার ভাই এখন মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রয়েছে।

গত ৩০ আগস্ট কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম দাবি করেছিলেন, ২৭ আগস্ট থেকে আমিনুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সৈয়দ ইবরাহিম জানান, ওইদিন রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে অবস্থিত বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে আমিনুর নিখোঁজ হন।২০ দলের অন্যতম শীর্ষ নেতা নিখোঁজ আমিনুরকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বানও জানান কল্যাণ পার্টির চেয়ারম্যান।