মুকসুদপুর গোপালগঞ্জের লঙ্কাকাণ্ড থানায় আগুন
হামলাকারীরা থানা ভবনের নিচতলা ও দোতলায় ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামালের কক্ষ ভাঙচুর ও লুটপাট করেন।বিশেষ প্রতিনিধি /গোপালগঞ্জ প্রতিনিধি :
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ, পুলিশ-বিজিবির যৌথ টহলের পাশে নিষিদ্ধ ছাত্রলীগের দেশীয় অস্ত্রের মহড়া এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা ও বিজিবি তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই ধারাবাহিক সহিংসতা ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ
আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মুকসুদপুর থানায় হামলা চালান। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। হামলাকারীরা থানা ভবনের নিচতলা ও দোতলায় ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামালের কক্ষ ভাঙচুর ও লুটপাট করেন। আগুনে থানার ভেতরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।পাশাপাশি থানা চত্বরে থাকা পুলিশের ৩টি সরকারি ও ৬টি বেসরকারি গাড়িসহ অন্তত ১০টি যানবাহন এবং মুকসুদপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার দুই ঘণ্টা পরও থানায় আগুন জ্বলছিল এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে দেখা যায়নি। তবে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুবীর কুমার সাহা জানিয়েছেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশীয় অস্ত্রের মহড়া
মুকসুদপুরে তাণ্ডবপুলিশ-বিজিবির টহলের পাশে দেশীয় অস্ত্রের মহড়া
মুকসুদপুরে তাণ্ডবের পরপরই বেলা ১টা ২০ মিনিটের দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ ও বিজিবির সদস্যরা অন্তত ২০টি গাড়িতে একযোগে যৌথ টহলে বের হন। শুরু থেকেই এই গাড়িবহরের পেছনে মোটরসাইকেলে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের চলতে দেখা যায়। টহল দলটি শহরের লঞ্চঘাট এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া নেতা-কর্মীরা রামদা, হকিস্টিক ও কুড়াল উঁচিয়ে স্লোগান দিতে থাকেন।এমনকি কয়েকজন টহল গাড়ির পেছনে উঠে পড়ে বাহিনীর সদস্যদের উদ্দেশে বারবার অস্ত্র প্রদর্শন করেন, তবে পুলিশ ও বিজিবি সদস্যরা এ সময় কোনো প্রতিক্রিয়া দেখাননি। এর আগে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন মোড়ে অস্ত্র হাতে অবস্থান নেওয়ায় সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং শহরে প্রবেশের রাস্তাগুলোতে গাছের গুঁড়ি, বৈদ্যুতিক খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।
গোপালগঞ্জ-১ এমপির বাড়িতে অগ্নিসংযোগ
আজ বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর এলাকায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার বসতবাড়িতে ব্যাপক হামলা-ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ঠিক আগেই স্থানীয় জয়নগর বাজারে ওই সংসদ সদস্যের ভাই হাফিজ মোল্যার দোকানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালান বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
জেলার অন্যান্য স্থানে হামলা ও ভাঙচুর
এ ছাড়া গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত জেলার আরও কয়েকটি স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ দুপুর সোয়া ১২টার দিকে গোপালগঞ্জ সদরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এর আগে বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি ক্লিনিকে এবং জেলা ছাত্রদলের সদস্যসচিব শাওনের ভাই মো. সাজিদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল।




