• মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬

ভৈরবে ছিনতাইকারীর হাতে কনস্টেবল খুন


প্রকাশিত: ১১:৫৯ পিএম, ১ অক্টোবর ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

কিশোরগঞ্জ প্রতিনিধি  :  কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শহর এলাকায় ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে ছুরিকাঘাতে মো. আরিফ নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
constable arif-www.jatirkhantha.com.bd
এ সময় মো. ডালিম নামে স্থানীয় এক বাসিন্দাও ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত হন। আহত ডালিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভৈরব থানা পুলিশের এক কর্মকর্তা জানান, স্থানীয় পৌর এলাকায় এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হলে ঘটনার সময় সেখানে দায়িত্ব পালনে থাকা কনস্টেবল আরিফ ছিনতাইকারীকে ধাওয়া করেন।

একপর্যায়ে ছিনতাইকারীকে ধরে ফেললে ওই ছিনতাইকারী আরিফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছিনতাইকারীর ছুরির আঘাত লাগে ডালিমের গায়েও। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল আরিফকে মৃত ঘোষণা করেন।ডালিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে চিকিৎসাধীন রয়েছে।