• সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬

বসুন্ধরায় জাতীয় শোক দিবসে সাউথইস্ট ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি


প্রকাশিত: ৮:৫০ পিএম, ২১ আগস্ট ২২ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৭৫ বার

ভাটারা প্রতিনিধি : জাতীয় শোক দিবস পালন এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে সাউথইস্ট ব্যাংক লিমিটেড মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এই চলমান শোক পালন কর্মসূচির আওতায় ঢাকায় বৃক্ষরোপণ করা হয়।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র নির্বাহীরা উপস্থিত থেকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সাউথইস্ট ব্যাংকের নিজস্ব জমিতে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করেন।