• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘নাটের গুরু ‘দূর্জয়’ পদত্যাগে-না


প্রকাশিত: ৯:৪৮ পিএম, ২২ অক্টোবর ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

 


বিশেষ প্রতিনিধি / স্পোর্টস রিপোর্টার : সাকিব তামিমদের কথিত ‘নাটের গুরু ‘সেই দূর্জয়’ বলেছেন, কেউ চাইলেই পদত্যাগ করবেন না তিনি। ক্রিকেটারদের ১১দফা আন্দোলনের মুখে অচলাবস্থা চলছে দেশের ক্রিকেটাঙ্গনে তখন দুর্জয় এ কথা বললেন তিনি। জানা গেছে, খেলোয়াড়দের দাবির প্রথমেই ছিল ক্রিকেটারদের দাবি দাওয়া আদায়ের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াবে) সভাপতি-সাধারণ সম্পাদকের পদত্যাগ। এই দুই পদ তারা নিজেরা নির্বাচন করবেন। কিন্তু কোয়াব প্রেসিডেন্ট ও বোর্ড পরিচালক নাইমুর রহমান দুর্জয় জানালেন, কেউ চাইলেই তিনি পদত্যাগ করবেন না।

আজ মঙ্গলবার বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দুর্জয় বলেন, ‘পদত্যাগ তো চাইলেই করা যাবে না। কোয়াবের সংবিধান আছে, নিয়ম আছে। নিয়মের বাইরে তো কিছুই করা যাবে না।’কোয়াবের মেয়াদের সাত মাস চলে গেলেও এখনো নির্বাচন হয়নি। এখন ক্রিকেটাররা তাদের পদত্যাগ চাইলে দুর্জয় জানান, নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন করে তিনি সরে যাবেন। খেলোয়াড়রা নতুন নেতৃত্ব চাইলে সেটা হবে। তাদের পুনরায় চাইলেও হবে।

তিনি বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে অবশ্যই সরে যাব। এ খেলোয়াড়রা যদি নতুন নেতৃত্ব চায়, তাহলে তাকে আনা হবে। আবার যদি আমাদের চায়, সেটাও হবে। কারণ, এই কয়জনই তো খেলোয়াড় নয়, আরও খেলোয়াড় আছে। আমাদের সাবেক খেলোয়াড়রাও আছে। সবাইকে নিয়েই তো সংগঠন। তাই সংগঠন যাকে নেতৃত্ব দিতে চাইবে তাকেই রাখা হবে। এই ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা এটা আঁকড়ে ধরে রাখতেও চাই না। আমরাও চাই নতুন কেউ আসুক। নতুন কেউ চাইলে আসতে পারবে।