• রোববার , ২৬ জুলাই ২০২৬

ধানমন্ডিতে জোড়া খুন:নেপথ্যে কে!


প্রকাশিত: ৮:২৯ পিএম, ১ নভেম্বর ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২২৭ বার

স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমন্ডিতে শুক্রবার সন্ধ্যা লগ্নে জোড়া খুনের ঘটনা ঘটেছে। একটি বাসা থেকে বাড়ির মালিক ও গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ২১ নম্বর রোডের ২৮ নম্বর বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাদের গলাকেটে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। হত্যার কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও এখনো খুনের কোনো কিনারা করতে পারেনি।

ধানমন্ডি থানার এসআই এনামুল হক বলেন, বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ধারণা করছি, ওই দুই নারীকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় বাচ্চু নামে একজনকে আটক করা হয়েছে।