• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘দুই সিটির ভোট ফ্রি ফেয়ার হবে’


প্রকাশিত: ৪:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৮৮ বার

 

স্টাফ রিপোর্টার/ ঢাবি প্রতিনিধি : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই– ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে। এই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য একটি ইলেকশন হবে।

আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) বার্ষিক সাধারণসভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা-২০১৯ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই সিটি নির্বাচনে যেই জিতুক আমাদের কোনো সমস্যা নেই।

সিটি নির্বাচনে হেরে গেলে সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে না। আমরা সুস্থ-সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন দল অংশ নিচ্ছে। আমাদের প্রতিপক্ষ দল বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। আমি তাদের স্বাগত জানাই। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হোক আমরা সেটিই চাই।