• রোববার , ২৫ অক্টোবর ২০২৬

খালেদা-জন কেরি বৈঠক


প্রকাশিত: ৬:৩৯ পিএম, ২৯ আগস্ট ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১১১ বার

 

khalada-kari-www.jatirkhantha.xom.bdবিশেষ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল সোয়া চারটা থেকে পাঁচটা পর্যন্ত বারিধারার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে দুই পক্ষের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিক জানাননি তিনি। তবে তিনি বলেন, বৈঠক থেকে বেরিয়ে খালেদা জিয়া তার বাসভবন ফিরোজায় যাচ্ছেন। সেখানেই বিএনপির পক্ষে ব্রিফ করা হতে পারে।

শায়রুল কবির খান জানান, বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।