• রোববার , ২৬ জুলাই ২০২৬

ওয়ান্টেড-সেলিমা রহমানসহ বিএনপির ৬৭ নেতাকর্মী


প্রকাশিত: ১:৩৪ পিএম, ১৭ আগস্ট ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২১৬ বার

কোর্ট রিপোর্টার  :   বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি sকরেছেন ঢাকার একটি আদালত।বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আদালতের পিপি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতবছর ফেব্রুয়ারি মাসে মতিঝিল থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এই মামলাটি দায়ের করে। আজ আদালত এই মামলার অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার মুগদা থানার একটি মামলায়ও সেলিমা রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম।

পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে গতবছরের ১৭ ফেব্রুয়ারি মুগদা থানা পুলিশ মামলাটি দায়ের করে। এরপর  ৮ জুলাই পুলিশ ৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।এই মামলায় সেলিমা রহমান ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।