• সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬

এবার খালেদার দাবি-৭ খুনের সুষ্ঠু তদন্ত হলে হাসিনার সংশ্লিষ্টতা পাওয়া যাবে


প্রকাশিত: ৮:০৯ পিএম, ৯ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৬৭ বার

স্টাফ রিপোর্টার   :  “নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত হলে শেখ হাসিনার 1সংশ্লিষ্টতা পাওয়া যাবে” বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, “এঘটনার সুষ্ঠু তদন্তের পর সঠিকভাবে বিচার হলে শেখ হাসিনা দোষী হবেন।”

আজ সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবী সমিতির উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যায় আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত। দেশে সংঘটিত আলোচিত সব গুপ্তহত্যার সঙ্গেই আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।