• রোববার , ২৬ জুলাই ২০২৬

আবরারের ২৫খুনীকে চিহ্নিত করে চার্জ


প্রকাশিত: ৩:৪৩ পিএম, ১৩ নভেম্বর ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১৯ বার

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের চাঞ্চল্যকর হত্যা মামলায় অবশেষে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ। এতে আসামি করা হয়েছে ২৫ জনকে। বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।তিনি বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে বুয়েটের ২৫ জন ছাত্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। এজাহারভুক্ত ১৯ জন, এজাহারের বাইরে ৬ জন। ৬ জনের মধ্যে ১ জন পলাতক আছে। আবরারকে সরাসরি মারপিটে অংশ নেন ১১ জন।

বাকিরা হত্যা পরিকল্পনা সহ নানাভাবে জড়িত ছিল।চার্জশিটে যাদের নাম রয়েছে তারা হলেন—মেহেদী হাসান রাসেল, মুহতাসিম ফুয়াদ, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, অমিত সাহা, মাজেদুল ইসলাম, মুজাহিদুর রহমান, তাবাখারুল ইসলাম তানভীর, হোসেন মোহাম্মদ তোহা, মো. জিসান, আকাশ হোসেন, শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, এহতেশামুল রাব্বি তানিম, মো. মোর্শেদ, মোয়াজ আবু হুরায়রা, মুনতাসির আল জেমি, মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, ইশতিয়াক আহমেদ মুন্না মোশতুবা রাফি এবং এস এম মাহমুদ সেতু।