• রোববার , ২৬ জুলাই ২০২৬

আবরার খুনে ক্ষতি ১০কোটি: কাল শুনানি-


প্রকাশিত: ৬:৩৬ পিএম, ১৪ অক্টোবর ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৫৯ বার

কোর্ট রিপোর্টার : ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে করা রিটের শুনানি হবে মঙ্গলবার।সোমবার রিট আবেদনটি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে উপস্থাপন করা হলে এ আদেশ দেয়া হয়।রিটে বিচার বিভাগীয় তদন্ত (জুডিশিয়াল ইনকয়ারি) এবং আবরারের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে।

আদালতে রিট আবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী একেএম ফয়েজ।গতকাল রোববার জনস্বার্থে রিট আবেদনটি করেন আইনজীবী শাহীন বাবু।গত ৫ অক্টোবর দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।এসব চুক্তির বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ।পর দিন রাতে বুয়েট শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী।