৪ তলা বাড়ি ধ্বসে পড়ল খালে
নারায়ণগঞ্জ প্রতিনিধি : ৪ তলা বাড়ি ধ্বসে পড়ল খালে! এ যেন বাড়ি নয় খেলনা বাড়ি..। এ ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায়। এলাকার একটি খালের ওপর ৪ তলা একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত: একজন মারা গেছে বলে জানা গেছে। রোববার বিকালে ওই ভবনটি ধসে পড়ে। স্থানীয়রা জানান, বাবুরাইল এলাকাতে একটি খালের ওপর ধসে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জাতিরকন্ঠ কে জানান, বিকাল ৪টায় হঠাৎ করে চার তলা নির্মাণাধীন একটি ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে।এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ভবনের ভেতরে আরও কয়েকজন থাকতে পারে ধারণা করা হচ্ছে।



