• রোববার , ২৬ জুলাই ২০২৬

২০ শিবিরের নাশকতার ছক ভন্ডুল


প্রকাশিত: ৮:১০ পিএম, ১ ডিসেম্বর ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৫৬ বার

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : এবার ২০ শিবিরের নাশকতার ছক ভন্ডুল করে দিয়েছে পুলিশ। জেলা অতিরিক্তি পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জাতিরকন্ঠ কে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসায় বসে গোপন বৈঠকের সময় ইসলামী ছাত্র শিবির ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার ভাদুঘর আল হেরা হাফিজিয়া মাদরাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, তারা ওই মাদরাসায় বসে মহান বিজয় দিবসে নাশকতার ছক কষছিল।

পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। এ সময় জিহাদি বই, সিডি, লিফলেট, চাঁদার রশিদ, কর্মপরিকল্পনার ডায়েরি, পোস্টার ও কম্পিউটারের সিপিইউ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মো. নুরুল আমিন (২৭), মো. জামিল উদ্দিন (২৫), মো. সালমান পারভেজ (২১), মো. নাইমুল ইসলাম (২৮), শেখ সাদিক (২১), হাসান মাহমুদ (২১), জহিরুল ইসলাম (২২), আম্মার হোসাইন (২০), মো. আবু সাইদ (১৯), ছেলে হায়দর (১৮), মো. কাওসার হোসেন (২১), মো. হাবিবুর রহমান (২০), মো. মিনহাজ (১৮), মো. শাহজালাল (২৭), মো. সাইফুল ইসলাম (২০), মাহমুদ (২০), মো. জাকারিয়া (১৮), মো. আলামিন (২২), মো. জাহিদুল ইসলাম (২৪), মো. সাহাবুদ্দিন (১৯)।