• রোববার , ২৬ জুলাই ২০২৬

হাসিনা মেডিকেলে দুদকের থাবা


প্রকাশিত: ১:১৬ এএম, ৪ ডিসেম্বর ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১৫ বার

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের ব্যবহারিক জিনিসপত্র কেনায় সাড়ে ১৫ কোটি টাকা দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করলো দুদক। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে দুদকের সহকারী পরিচালক এরশাদ মিয়ার নেতৃত্বে শেখ হাসিনা মেডিকেল কলেজে হাজির হয় দুদকের একটি তদন্ত দল।

এ সময় কলেজের জন্য কেনা ব্যবহারিক বিভিন্ন জিনিসপত্র খতিয়ে দেখেন তারা। পরে কলেজের সহকারি অধ্যাপক ডা. সোলায়মান মিয়া ও প্রভাষক ডা. রোজিনা রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়।এ সময় কলেজের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ান ও দরপত্র প্রস্তাব এবং মূল্যায়ন কমিটির সদস্য সচিব ডা. নাসিমা খানম ইভা সেখানে উপস্থিত ছিলেন না।

সম্প্রতি শেখ হাসিনা মেডিকেল কলেজের বিভিন্ন মালামাল ক্রয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য-প্রমাণ দুদকের প্রধান কার্যালয়ে দাখিল করা হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক।