• রোববার , ২৬ জুলাই ২০২৬

সাকিবের সর্বনাশকারী সেই জুয়াড়ি লাপাত্তা!


প্রকাশিত: ১০:৪২ পিএম, ২৯ অক্টোবর ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৫ বার

বিশেষ প্রতিনিধি :  বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কে জুয়ার টার্গেটে সর্বনাশকারী সেই দীপক আগারওয়াল এখন লাপাত্তা। ২০১৭ সালের এপ্রিলে ভারতের রায়গড় শহর থেকে আরও দুই জুয়াড়িসহ আটক হয়েছিলেন তিনি। ওই সময়ে আটককৃতদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।ওদিকে ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের সঙ্গে কথোপকথন গোপনের দায়ে সাকিব আল হাসানকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দীপক আগারওয়ালের সঙ্গে তিনবার কথোপকথন হলেও সেগুলো আইসিসির সংশ্লিষ্ট দপ্তরকে না জানানোয় সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়। যদিও এরমধ্যে এক বছরের শাস্তি স্থগিতও করা হয়েছে।সাকিবের বিরুদ্ধে শাস্তি ঘোষণার পরপরই ক্রিকেটভক্তদের মনে প্রশ্ন কে এই দীপক আগারওয়াল। এখনও পর্যন্ত তার সম্পর্কে যেটুকু তথ্য জানা গেছে, তা অনুযায়ী এই জুয়াড়ি ভারতীয় এবং জুয়াড়ি হিসেবে ক্রিকেট বিশ্বে বেশ পরিচিতও তিনি।

এই জুয়াড়ি আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) কালো তালিকাভুক্ত। তাই তার টেলিফোন কল রেকর্ড থেকে শুরু করে চালচলন, তার থাকা-খাওয়া সবকিছুর খোঁজখবরও রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে।এই জুয়াড়ি তার অপকর্মের জন্য আটকও হয়েছেন। ২০১৭ সালের এপ্রিলে ভারতের রায়গড় শহর থেকে আরও দুই জুয়াড়িসহ আটক হয়েছিলেন তিনি। ওই সময়ে আটককৃতদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

তখন ভারতের আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছত্তিসগড়ের পুলিশ অভিযান পরিচালনা করে জুয়াড়ি চক্রের প্রধান দীপক আগারওয়াল ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে।ওই সময়ে তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ, বেশ কয়েকটি মোবাইল ও ৮০ হাজার রূপি জব্দ করে পুলিশ।তবে জেল থেকে বেরিয়ে থেমে থাকেননি তিনি। চালিয়ে যান জুয়া। তিনিই সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সাকিব তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বিষয়টি গোপন রাখায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলো আইসিসি।