• রোববার , ২৬ জুলাই ২০২৬

সাকিবের শাস্তির বদলায় ভারতকে হারাক টাইগাররা!


প্রকাশিত: ১২:৫৫ এএম, ৩১ অক্টোবর ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২৩ বার

বিশেষ প্রতিনিধি : সাকিবের শাস্তির বদলা ভারতকে হারাক টাইগাররা। এ দাবি এখন টাইগার ভক্তদের। ভারতের দিল্লিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে পৌঁছায় তাদের বহনকারী ফ্লাইটটি। এর আগে, বিকেলে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় ফ্লাইটটি।

সফরে তামিম ইকবাল যাবেন না, আগে থেকেই জানা ছিল। সাইফউদ্দিনের ইনজুরি। দল থেকে ছিটকে গিয়েছিল এই অলরাউন্ডারও। সবচেয়ে বড় ধাক্কা বাংলাদেশ ক্রিকেট দলের। কেননা এই সফরে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব। যদিও এক বছর তাৎক্ষণিক বাতিল করে দিয়েছে আইসিসি। এর অর্থ আগামী এক বছর আর ক্রিকেট খেলতে পারবেন না তিনি।

এদিকে ভারত সফরের জন্য নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর টেস্ট অধিনায়ক মুমিনুল হকের নাম ঘোষণা করা হলো।আজ বিকেলেই ভারতগামী বাংলাদেশ দলকে বিদায় জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর ঢাকা থেকে সরাসরি দিল্লিগামী ফ্লাইটে চড়ে বসেন ক্রিকেটাররা।

বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ভারত সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় সাড়ে ৫টা) ক্রিকেটাররা দিল্লি বিমানবন্দরে গিয়ে পৌঁছান। সেখান থেকে টিম বাংলাদেশ উঠেছে দিল্লির আইসিটি মউরিয়া হোটেলে।বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। ৩ নভেম্বর এই মাঠেই প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত।