• রোববার , ২৬ জুলাই ২০২৬

সরকার উৎখাত প্লানে ৮ জামায়াতী


প্রকাশিত: ১:২৫ এএম, ৩০ সেপ্টেম্বর ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৮ বার

 

কদমতলী প্রতিনিধি  :  সরকার উৎখাতসহ নাশকতার পরিকল্পনাকালে পাকরাও হয়েছে জামায়াতের ৮ নেতা। এদের jamat-www.jatirkhantha.com.bdরাজধানীর কদমতলী এলাকার বিক্রমপুর হাউজিং এর একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন । নাশকতার পরিকল্পনায় জড়িত ছিল দাবি করে তিনি বলেন, কদমতলী এলাকার বিক্রমপুর হাউজিং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা  মহানগরী দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড: শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মসজলিসে শূরার সদস্য আবদুস সবুর ফকির।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আজ ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ জামায়াতের নেতৃবৃন্দ সাংগঠনিক বিষয় আলাপ-আলোচনা করার জন্য একত্রিত হলে পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করে।

Save