‘সমবায় পন্যের বাজার নিশ্চিত করা হবে’
বিশেষ প্রতিনিধি : বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন এই স্লোগানে ৪৮তম জাতীয় সমবায় দিবসে ২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমবায়ে উৎপাদিত পন্যের সঠিক বাজারজাতকরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অনলাইনেও বাজারজাত করার ব্যবস্থা তিনি ইতিমধ্যে নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।শেখ হাসিনা বলেন, দেশের প্রতি ইঞ্চি মাটিতে উৎপাদন নিশ্চিত করতে হবে, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ কই সঙ্গে খাদ্যের জন্য কারও কাছে হাত না পেতে নিজেদের উৎপাদিত পণ্য দিয়েই চাহিদা পূরণ করার তাগিদ দেন তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৮ তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন শেখ হাসিনা।বাংলাদেশে এই মুহুর্তে এক কোটি বারো লক্ষ তেতাল্লিশ হাজার এক’শ জন মানুষ সরাসরি সমবায় সমিতির সাথে যুক্ত। এক লাখ সাতাত্তোর হাজার নয়শত ত্রিশ সমবায় সমিতির মাধ্যমে কৃষি, মৎস ও পশুপালন, দুগ্ধ উৎপাদন, মৌ চাষ, নকশি কাথা ইত্যাদি পন্য উৎপাদনের সাথে কাজ করছে এই বিশাল জনগোষ্ঠি। কিন্তু সমবায়ীদের উৎপাদিত এ সকল পন্যের তেমন কোন প্রচার নেই, নেই বাজারজাতকরণেরও ভালো ব্যবস্থা, এমন তথ্যই উঠে এসেছে সমবায় অধিদপ্তরের সমবায় পন্য পুস্তিকা ২০১৯ এ।
কৃষি উৎপাদনে অজ্ঞতার কারণে পানি ও সারের অপচয় হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষি সমবায় সমিতিগুলোর কার্যক্রমে কাঠামোগত সংস্কার জরুরি। বাংলাদেশের মানুষের যেন আর কোন দিন খাদ্যের জন্য হাত পাততে না হয় তার জন্য নিজেদের উৎপাদিত পন্যের মাধ্যমেই চাহিদা মেটানোর তাগিত দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশে টেকসই সমবায় গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখায় ৪৮ তম জাতীয় সমবায় দিবসে “জাতীয় সমবায় পুরস্কার ২০১৮ “ ১০ টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খোন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশের জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি শেখ নাদির হোসেন লিপু অনুষ্ঠানে বক্তৃতা করেন।
সমবায় অধিদফতরের নিবন্ধক এবং মহাপরিচালক আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।অনুষ্ঠানের শুরুতে সমবায় অধিদফতরের কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য – ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।’অনুষ্ঠানে ২০১৮ সালের জাতীয় সমবায় পুরস্কার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।



