• শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬

সততার সঙ্গে কাজ করুন- জেলা পরিষদ চেয়ারম্যানদের প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৭:৪৩ পিএম, ১১ জানুয়ারী ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৩১ বার

স্টাফ রিপোর্টার  :  জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার pm-withdist-chairman-www-jatirkhantha-com-bdসকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে  নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি চাই সততা, নিষ্ঠা, একাগ্রতার সাথে আপনারা স্ব-স্ব দায়িত্ব পালন করবেন। আমাদের মূল্য লক্ষ্যটা হবে মানুষের সেবা করা।
তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশের মানুষের কল্যাণে কাজ করা। আপনার স্ব স্ব জেলার উন্নয়নে কাজ করবেন। সমস্যাগুলো খুঁজে বের করবেন। তারপর সেগুলো সমাধানে কাজ করবেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা যে শপথ আজ নিলেন, সেই অনুযায়ী নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবেন। জাতির পিতাকে হত্যার পর দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল। শুধু আওয়ামী লীগ ক্ষমতায় এলেই জনগণ বুঝতে পারে সরকার মানুষের কল্যাণে কাজ করে।