• রোববার , ২৫ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির সাথে ইসি পুনর্গঠন নিয়ে বিএনপির সংলাপ ১৮ ডিসেম্বর


প্রকাশিত: ৪:১৮ পিএম, ১২ ডিসেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১২৯ বার

বিশেষ প্রতিনিধি : নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস qqaসচিব জয়নাল আবেদীন এই তথ্যটি নিশ্চিত করেছেন। এই আলোচনায় প্রথমেই ডাকা হচ্ছে বিএনপিকে।১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বঙ্গভবন।দুইদিন পর রাষ্ট্রপতি বসবেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে।এর পরদিন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা হবে ২২ ডিসেম্বর।