• রোববার , ২৬ জুলাই ২০২৬

মিসেস ওয়ার্ল্ড স্বপ্নে বিভোর অবণী


প্রকাশিত: ৮:১১ পিএম, ৬ ডিসেম্বর ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২০১ বার

 

লাসভেগাস থেকে উজ্জল হোসেন : এবার লাস ভেগাসে অনুষ্ঠিত হবে ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিসেস বাংলাদেশ অবণী। বাংলাদেশের পদ্মাপারের এই সুন্দরী মিসেস ওয়ার্ল্ড জিততে নিজেকে তৈরী করে নিচ্ছেন বিশ্বের মিসেস সুন্দরীদের সঙ্গে।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হবে ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিসেস বাংলাদেশ অবণী।

এর আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ওই অনুষ্ঠানে অংশ নিতে ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হন মুনজারিন মাহবুব অবণী। বিবাহিত সুন্দরীদের ওই প্রতিযোগীতায় অংশ্রহণের জন্য ২৭ নভেম্বর লাস ভেগাসে পৌঁছেছেন তিনি। লাস ভেগাসের ওয়েসগেট রিসোর্টে আছেন ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অবণী।জানা গেছে, বিবাহিত নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড’-এ প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ।

লাস ভেগাসের ওয়েসগেট রিসোর্টে অবস্থানরত ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অবণী বলেছেন, ‘আমি শক্তিশালী প্রতিযোগিতা করতে চাই। বাংলাদেশের মতো রক্ষণশীল দেশ থেকে একজন বিবাহির নারী হয়ে এতদূর এসেছি, এটা কোনও ছোট ব্যাপার নয়। বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিশ্ব দরবারে আমি আমার দেশ ও দেশের পতাকার প্রতিনিধি হিসেবে কাজ করছি।’

অবণী জানিয়েছেন, লাস ভেগাসে আসার পর থেকে প্রিলিমিনারী এবং ফাইনালের প্রতিদিন সাতঘন্টা করে রিহার্সেল করতে হচ্ছে। এছাড়া বিভিন্ন চ্যারিটি ওয়ার্ক করতে হচ্ছে। সুইমিং স্যুট রাউন্ড, ইন্টারভিউ, ইভিনিং গাউন রাউন্ড; এই তিনটির উপর বেশি নজর দেয়া হচ্ছে। ৯০টির বেশি দেশের প্রতিযোগিদের সঙ্গে কথা বলতে হচ্ছে। তিনি জাতিরকন্ঠ কে বলেন, ‘ফাইনালের মঞ্চে একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে আমি দৃঢ় আত্মবিশ্বাসী।’