• বুধবার , ৬ মে ২০২৬

মালিবাগ ফ্লাইওভারে ক্রেন থেকে গার্ডার ছিটকে নিহত ১


প্রকাশিত: ৯:০৭ এএম, ১৩ মার্চ ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০১ বার

 

malibag flyover-garder-www.jatirkhantha.com.bd.-1মেডিকেল রিপোর্টার :   রাজধানীর মালিবাগে রেলগেট এলাকায় নির্মাণাধীন উড়ালসড়কের malibag flyover-garder-www.jatirkhantha.com.bd(ফ্লাইওভারের) গার্ডার পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুজন। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, এই ঘটনায় স্বপন (৪০) নামের একজন নিহত হয়েছেন। লিটন নামের একজন শ্রমিক জানান, এই ঘটনায় ফ্লাইওভার নির্মাণকাজের প্রকৌশলী পলাশ এবং শাহ সিমেন্টের গাড়ি চালক নূরন্নবী আহত হন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খিলগাঁও স্টেশনের ফায়ার ফাইটার মো. মূসা বলেন, ফ্লাইওভারের গার্ডার পরে কয়েকজন আহত হয়েছেন। তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।
২০১২ সালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট জংশনে নির্মাণাধীন উড়ালসড়কের (ফ্লাইওভার) গার্ডার ভেঙে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।