• শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬

ফের বাড়ল বিদ্যুতের দাম সর্বনিম্ন ৩৪ পয়সা


প্রকাশিত: ৬:৫৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২৪ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১১৮ বার

স্টাফ রিপোর্টার : রমজানের আগেই বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বোচ্চ ৭০ পয়সা এবং সর্বনিম্ন ৩৪ পয়সা কার্যকর হবে। দাম বাড়ানোর গেজেট আজই (মঙ্গলবার) জারি হতে পারে।

নসরুল হামিদ বলেন, ভর্তুকি তুলে নেওয়ার অংশ হিসেবে আগামী ৩ বছর বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। গ্যাসের দামও সমন্বয় করা হবে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও দাম বাড়ানো হবে, দাম কমলে গ্যাসের দাম কমানো হবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।