• শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রকাশিত: ১০:১৫ পিএম, ৮ জুন ২৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৬৮ বার

কূটনৈতিক রিপোর্টার : ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন তিনি।

নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

এ ছাড়া এ সফরে বিভিন্ন দাপ্তরিক কার্যসম্পাদন ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী। সেদিন রাত ৮টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে শেখ হাসিনার।