• রোববার , ২৬ জুলাই ২০২৬

জুয়াড়ি আগারওয়াল কি ক্রিকেট গুপ্তচর!


প্রকাশিত: ১২:৪২ এএম, ৩১ অক্টোবর ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৬২ বার

বিশেষ প্রতিনিধি : জুয়াড়ি আগারওয়াল কি ক্রিকেট গুপ্তচর! সারাদেশের সাকিব ভক্তদের একটাই প্রশ্ন ক্রিমিনাল জুয়াড়ি আগারওয়াল কে শায়েস্তা করবে কে? যদি সাকিবের শাস্তি হয় তবে ওই জুয়ার ফাঁদ পাতা ভারতীয় আগারওয়ালেরও শাস্তি হওয়া উচিত। আগারওয়ালের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রস্তাবে রাজি না হলেও বিষয়টি আইসিসিকে না জানিয়ে শাস্তির মুখে পড়লেন বিশ্বসেরা ক্রিকেট তারকা। কিন্তু আগারওয়ালের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে? আইসিসি কি কোনো ব্যবস্থা নিতে পারবে তার বিরুদ্ধে?

দীপক আগারওয়াল নামের জুয়াড়ি সাকিবকে তিন তিনবার ম্যাচ গড়াপেটা করার প্রস্তাব দেন। ক্রিকেট নিয়ে অত্যধিক মাতামাতির কারণে ভারতে জুয়াড়িদের সংখ্যাও অনেক বেশি। তাদেরই একজন এই দীপক।ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের আসল নাম বিক্রম আগারওয়াল। ম্যাচ পাতানোর অভিযোগে এর আগে বেশ কয়েকবারই গ্রেফতার হয়েছিলেন তিনি।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিংয়ের অভিযোগে একাধিকবার কারাবরণ করেছেন আগারওয়াল। আইসিসির চিহ্নিত জুয়াড়িদের কালো তালিকায় উপরের দিকেই আছে এই ইন্ডিয়ান জুয়াড়ির নাম।

২০১৩ সালে ফিক্সিংয়ের দায়ে নাটকীয়ভাবে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেতা বিন্দু সারা সিং ও তৎকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসনের মেয়ে জামাতা গুরুনাথ মায়াপ্পান। বিন্দু ও গুরুনাথ তাদের স্বীকারোক্তিতে দীপক আগারওয়ালের নামটি উচ্চারণ করেছিলেন।আইসিসি সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আগারওয়ালের বিরুদ্ধে আইন অনুযায়ী আইসিসির তেমন কিছু করার নেই। আইসিসির আইনে তারা শুধুমাত্র ক্রিকেটার ও বোর্ড সংশ্লিষ্টদের বিভিন্ন শাস্তি দিতে পারে। তবে তার ওপর নজরদারি করার এখতিয়ার রয়েছে তাদের। পুলিশকে তথ্য দিয়ে সহায়তাও করতে পারবে।