• রোববার , ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রামের শাহ আমানতে লিবিয়া পাচারকালে আটক ৩৯


প্রকাশিত: ৪:০৬ পিএম, ১৩ অক্টোবর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৮ বার

চট্টগ্রাম প্রতিনিধি  :  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লিবিয়ায় পাচারের ‘চেষ্টার সময়’ ৩৯ জনকে 0আটক করার কথা জানিয়েছে র‌্যাব।বুধবার বিকালে বিমানবন্দর থেকে তাদের ধরা হলেও বিষয়টি গণমাধ্যমকে জানানো হয় বৃহস্পতিবার দুপুরে।

র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি চন্দন দেবনাথ  বলেন, এয়ার এরাবিয়ার একটি বিমানে দুবাই হয়ে তাদের লিবিয়া যাওয়ার কথা ছিল। তাদের কাছে ভুয়া ভিসা ছিল।তারা মানব পাচারের শিকার। পাচারকারী চক্রটির সন্ধানও আমরা পেয়েছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।