• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘খালেদা’র মন মানসিকতা একজন খুনী’


প্রকাশিত: ২:০৩ পিএম, ৩০ নভেম্বর ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২০১ বার

 

বিশেষ প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার মন মানসিকতা একজন খুনী। ওরা ১০ ট্রাক অস্ত্র কারবারীর সঙ্গে জড়িত। এতিমের টাকা চোর। ওয়ান ইলেভেনে সেই টাকা চুরির মামলায় জেল খাটছেন। ওরা ৫০০ জায়গায় একযোগে বোমা হামলা করিয়েছে। বাংলা ভাই সৃষ্ঠি করেছে। আমেরিকার তদন্তে বেরিয়েছে তারেক কোকো কোথায় টাকা পাচার করেছে। আমেরিকায় জয় কে কিডন্যাপ করে ওরা হত্যা করতে চেয়েছিল।

৮৬ সালে তারা খুনী কর্নেল রশিদ হুদাকে পার্লামেন্টে বসিয়েছিল। ওরা ইনডেমনিটি অর্ডিন্যান্স করে বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে রেখেছিল। আমরা ক্ষমতায় এসে সেই অর্ডিন্যান্স বাতিল করি। খুনী জিয়া বঙ্গবন্ধুর খুনীদের বিদেশের বিভিন্ন দূতাবাসে চাকরী দিয়ে খুনীদের পূর্ণবাসন করেছিল। কাজেই ওই খুনীর দলের চক্রান্ত থেকে সাবধান থাকতে হবে।

এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ঢাকা ও ঢাকার আশপাশে থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় ও স্লোগানে স্লোগানে মুখরিত হ‌য়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান।

ঢাকা মহানগর আওয়ামী লীগ বিভক্ত হওয়ার পরে এটাই প্রথম সম্মেলন। মঞ্চ তৈরি করা হয়েছে আওয়ামী লীগের দলের প্রতীক নৌকার আদলে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজধানীর ও চারপাশ সেজেছে বর্ণিল সাজে। নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট।