• রোববার , ২৬ জুলাই ২০২৬

কপাল খুলল প্রধানমন্ত্রীকে ভ্যানেবহনকারী ইমামের


প্রকাশিত: ২:০৮ পিএম, ২৯ জানুয়ারী ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১৬ বার

বিশেষ প্রতিনিধি  : কপাল খুলল প্রধানমন্ত্রীকে ভ্যানেবহনকারী ইমামের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে pm van chalok-www.jatirkhantha.com.bdনিজের ভ্যানে বহন করলেও মনের না বলা কথা বলা হয়ে ওঠেনি কিশোর ভ্যানচালক ইমাম শেখের (১৭)। তবে তার সেই না বলা কথাটা অবশেষে শুনেছেন প্রধানমন্ত্রী। চাকরি পাচ্ছেন তিনি। শিক্ষাগত যোগ্যতা অনুসারে তাকে বিমান বাহিনীতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।আজ রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জাতিরকন্ঠকে এ তথ্য জানিয়েছেন।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির স্কোয়াড্রন লিডার হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের দল ইমাম শেখের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। এ প্রসঙ্গে ইমাম শেখ জানান, আমি বিমানবাহিনীতে চাকরি পাচ্ছি এমন খবর আমাকে জানানো হয়েছে।